ডেভিড যিহূদার রাজা অভিষিক্ত
1. পরে দায়ূদ প্রভুর কাছ থেকে উপদেশ চাইলেন
2. তখন দায়ূদ এবং তাঁর দুই স্ত্রী হিব্রোণে রওনা হলেন
3. দায়ূদ তাঁর সঙ্গীগণ এবং তাদের পরিবারকেও সঙ্গে নিলেন
4. যিহূদার লোকরা হিব্রোণে এসে দায়ূদকে যিহূদার রাজারূপে অভিষিক্ত করল
5. দায়ূদ যাবেশ গিলিয়দের লোকদের কাছে বার্তাবাহক পাঠালেন
6. প্রভু তোমাদের প্রতি ন্যাযসঙ্গত আচরণ করবেন এবং সদয হবেন
7. এখন তোমরা শক্তিশালী ও সাহসী হও
ইশবোশেথকে ইস্রায়েলের রাজা বানিয়েছিলেন
8. নেরের পুত্র অব্নের শৌলের সৈন্যবাহিনীর সেনাপতি ছিলেন
9. তাকে গিলিয়দ, অশূরীয়, য়িষিযেল, ইফ্রয়িম, বিন্যামীন এবং সারা ইস্রায়েলের রাজা করে দিলেন
10. ঈশ্বোশত্ শৌলের পুত্র ছিলেন
11. দায়ূদ ছিলেন হিব্রোণের রাজা
যুদ্ধে ইসরাইল ও জুডাহ
12. নেরের পুত্র অব্নের এবং শৌলের পুত্র ইশ্বোশতের কিছু আধিকারিকগণ মহনযিম থেকে গিবিয়োনে গেল
13. সরূযার পুত্র য়োয়াব এবং দায়ূদের আধিকারিকরাও গিবিয়োনে গেল
14. অব্নের য়োয়াবকে বলল, “আমাদের তরুণ য়োদ্ধারা উঠে দাঁড়াক এবং তাদের মধ্যে একটা লড়াই হয়ে যাক
15. তখন তরুণ য়োদ্ধারা উঠে দাঁড়াল
16. তাদের প্রত্যেকে প্রত্যেকের প্রতি পক্ষের মাথা আঁকড়ে ধরে তাদের তরবারি দিয়ে পাশে ঢুকিয়ে দিল, তাই তারা একসঙ্গে মাটিতে পড়ে গেল
17. সেই লড়াই একটা ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিয়েছিল এবং দায়ূদের লোকজন সেদিন অব্নের এবং ইস্রায়েলীয়দের হারিযে দিয়েছিল
18. সরূযার তিন পুত্র ছিল: য়োয়াব, অবীশয এবং অসাহেল
19. অসাহেল সোজা অব্নেরের দিকে দৌড়ে গেল এবং তাঁকে তাড়া করল
20. অব্নের পিছনে তাকিযে তাকে জিজ্ঞাসা করল, “তুমিই কি অসাহেল?”অসাহেল বললেন, “হ্যাঁ, আমিই অসাহেল
21. অব্নের অসাহেলকে আঘাত করতে চায নি
22. অব্নের আবার অসাহেলকে বলল, “দাঁড়াও; না হলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব
23. কিন্তু অসাহেল অব্নেরকে তাড়া করা থেকে ক্ষান্ত হল না
24. কিন্তু য়োয়াব এবং অবীশয অব্নেরকে তাড়া করতে লাগল
25. পর্বতের চূড়ায়, বিন্যামীনের পরিবারগোষ্ঠীর লোকরা অব্নেরের চারদিকে একত্রিত হল
26. অব্নের চিত্কার করে য়োয়াবকে বলল, “আমরা কি চিরদিন লড়াই করে একে অপরকে হত্যা করে যাবো? তুমি খুব ভালো করেই জানো যে এর পরিণাম হবে শুধুই দুঃখ
27. তখন য়োয়াব বলল, “এ কথা বলে তুমি খুব ভালো করলে
28. তখন য়োয়াব একটি শিঙা বাজাল এবং তার লোকরা ইস্রায়েলীয়দের পেছনে তাড়া করা বন্ধ করল
29. অব্নের এবং তার অনুগামীরা সারারাত ধরে যর্দন উপত্যকায হেঁটে যর্দন নদী পার হল এবং পরদিন সারা দিন হেঁটে মহানযিমে উপস্থিত হল
30. য়োয়াব অব্নেরকে তাড়া করা থেকে বিরত হল ও ফিরে গেল
31. কিন্তু দায়ূদের আধিকারিকরা, অব্নেরের দল থেকে বিন্যামীনের পরিবারের 360 জনকে হত্যা করেছিল
32. দায়ূদের আধিকারিকরা অসাহেলকে নিয়ে গিয়ে বৈত্লেহেমে তার পিতার কবরে কবর দিলো